সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন দফা ককটেল ও গুলিবর্ষন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধে বিএনপির স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে তিন দফা ককটেল বিস্ফোরন, গুলি বর্ষন ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ (৭ জানুয়ারি) রবিবার দুপুর সাড়ে ১২ টা ও সকাল সাড়ে ৭ টার দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোকুলনগরের মাঝদিয়া মাদ্রাসা মাঠে ও শহরের স্কুলপাড়া মোড়ে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, দুপুরে ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গোকুলনগর এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ৮/১০ জনের একটি দল মুখ বেঁধে ৬ টি ককটেল বিস্ফোরন , কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। খবর পেয়ে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর আগে সকালে ভোট শুরু হওয়ার আগে মাঝদিয়া মাদ্রাসা ও শহরের স্কুলপাড়া মোড়ে ৪-৫ টি ককটেল বিস্ফোরন ও কয়েক রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল থেকে জানান, নাশকতা সৃষ্টির জন্য একটি গ্রুপ পৃথক তিনটি স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরন ও গুলি বর্ষনের ঘটনা ঘটিয়ে পালিয়েছে। এসব ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর