মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় গণপিটুনিতে ৩ গরু চোর নিহত, চোরের অস্ত্রের আঘাতে আহত ২

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের তিন গরু চোর নিহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়াান গ্রামে এ ঘটনা ঘটে। এসময় চোরদের অস্ত্রের আঘাতে পাছ বেতুয়ান গ্রামের রুবেল হোসেন(৩০) ও আজিজল প্রামানিক (৪০)আহত হন।

জানাগেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার একটার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহনগর গ্রামের ভিটেপাড়া মহল্লার বেলাল হোসেনের গোয়াল ঘর থেকে দু’টি গুরু চুরি হয়। গরুর হাম্বা ডাকে বেলালের স্ত্রী ময়ুরজান উঠে তার গোয়ালে গরু দেখতে না পেয়ে চেঁচামেচি শুরু করেন। তখন চোরেরা গরুগুলো নদীর পারে ফেলে রেখে একটি ই্িঞ্জন চালিত নৌকাযোগে গুমানি নদীর ভাটির দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে অষ্টমণিষা বাজারের কতিপয় ব্যক্তি ঘটনাটি নদীর ভাটির গ্রামগুলোর পরিচিত ব্যক্তিদের মোবাইল ফোনে জানিয়ে দেন। পরে নৌবাড়িয়া, চরভাঙ্গুড়া ও বেতুয়ান গ্রামের মসজিদের মাইক থেকে নৌকায় গরুচোর পালাচ্ছে বলে প্রচার করা হয়। বেতুয়ান গ্রামের লোকজন নদীর মাঝখানে নৌকা নিয়ে অবস্থান করে এবং দৃর্বৃত্তদের নৌকা ঘিরে ফেলে। তখন রাত আড়াইটা বাজে। গ্রামবাসী তাদের আটকের চেষ্টা করলে দুর্বৃৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে আঘাত করেন। তখন গ্রামের কয়েক’শ লোক লাঠিসোটা নিয়ে দৃর্বৃত্তদের উপর ঝাঁপিয়ে পড়ে। গণপিটুনিতে ঘটাস্থলে তিনজন দুর্বৃত্ত নিহত হন।

এ বিষয়ে বেলালের স্ত্রী ময়ুরজান বলেন, রাত সাড়ে বারোটার দিকে গরুর ডাক ও মানুষের পায়ের শব্দে ঘুম ভেঙ্গে গেলে দেখতে পাই আমাদের গোয়ালে গরু নেই। পরে চেঁচামেচি শুরু করলে চোররা গরু রেখে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুল হক বলেন, গ্রামবাসীর গণপটিুনিতে নিহত তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এদের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (চাটমোহর সার্কেল) মো. হাবিবুর রহমান বলেন, গণপিটুনিতে তিন গরুচোরের মৃত্যু হয়েছে। পুলিশ তিনটি লাশ উদ্ধার করেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর