মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজন আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় বিএনপির লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গত একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি লিফলেট বিতরণ শুরু করে। এসময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এসময় সিংড়া থানার এসআই আব্দুর রহিম ও আরো দুই পুলিশ সদস্য আহত হয়। আহত অপর দুই সদস্য হলেন আঃ মালেক ও আঃ লতিফ। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এসময় পুলিশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা সিংড়া সার্কেলের এএসপি মো. আকতারুজ্জামানের সরকারি গাড়িসহ মহাসড়কের ৭টি গাড়ি ভাংচুর করে। পরে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে হামলা করে পাম্প ও গাড়ি ভাংচুর করে। এসময় সিংড়া থানা পুলিশ ও ডিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বেলা ১২টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের নৌকার প্রার্থী এডভোকেট জুৃনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

তাৎক্ষণাত নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিএনপিরা কর্মীদের অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় বিএনপি কর্মীরা বেশ কয়েকটি পরিবহণ ভাঙচুর করে। এরপরে পুলিশ বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর