মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভোগান্তি কমাতে ২টি বাস উপহার দিলেন রাষ্ট্রপতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৯:১৩ অপরাহ্ন

দুর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে দুটি নতুন বাস উপহার দিয়েছেন দেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে এডওয়ার্ড কলেজের শহিদ আব্দুস সাত্তার পৌর মিলনায়তনে একটি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি।
এর আগে সুসজ্জিত বাস দুটিতে করে কলেজ ক্যাম্পাসে আসেন রাষ্ট্রপতি পুত্র রনি। এসময় কলেজ স্কাউটের বর্ণিল কুচকাওয়াজের মধ্য দিয়ে তাকে বরণ করে কলেজ কর্তৃপক্ষ। এরপর অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজের হাতে প্রতীকী চাবি তুলে দেন আরশাদ আদনান রনি। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. মাহবুব হাসান সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক হস্তান্তর শেষে কলেজ অধ্যক্ষ, শিক্ষক ও অতিথিদের নিয়ে বাসে চড়ে ক্যাম্পাস ঘুরে দেখেন রাষ্ট্রপতিপুত্র। ভোগান্তি ছাড়া শিক্ষার্থীদের আরামদায়ক যাতায়াত ও এর মধ্য দিয়ে শিক্ষাকার্যক্রমে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে উঠবে এমন প্রত্যাশা থেকেই বাবা রাষ্ট্রপতি বাসগুলো পাঠিয়েছেন বলে এসময় জানান রাষ্ট্রপুত্র রনি।
এদিকে রাষ্ট্রপতির এ উপহার শিক্ষার্থী বান্ধব মনোভাবের বহি:প্রকাশ উল্লেখ করে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ। এ উপহারের জন্য কলেজ পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর