সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

পাবনার চাটমোহরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত এক শিশু দুর্ঘটনার কয়েক ঘণ্টার মাথায় মারা গেছে। সোমবার বিকালে পিঠা নিয়ে নিজেদের বাসার ছাদে ওঠার পরে পড়ে যায় সে।

সাত বছর বয়সী ওই শিশুর নাম তাছলিমা সুলতানা মেঘা, সে শহরের জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা মাসুদ রানার মেয়ে।

এলাকাবাসী জানায়, মেঘারদের বাড়িতে এদিন শীতের পিঠার আয়োজন ছিল। পিঠা হাতে সে কখন ছাদে গেছে, সেটা কেউ খেয়াল করেনি। সে যখন ছাদ থেকে পড়ে যায়, তখন ছাদে কেউ ছিল না; ছাদে নিরাপত্তা রেলিং বা প্রাচীর ছিল না। সে যখন পড়ে যায় তখন বিকাল সাড়ে চারটা-পাঁচটা।

এদিকে বিদ্যুত নামের এক পথচারী শব্দ শুনে পিছনে ঘুরে শিশুটিকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখে। এরপর তারপর পরিবারের লোকজনসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে ১১টার দিকে মারা যায় সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর