মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হামিদ মাস্টারের পথসভা

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৮:২৬ অপরাহ্ন

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার মঙ্গলবার (২ জানুয়ারি) ট্রাক প্রতিক সমর্থনদের নিয়ে চাটমোহর উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া ইউনিয়নে সমাজ বাজার সহ একাধিক পথসভা ও গণসংযোগ করেছেন। এদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক পথসভা করেন ও ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেন। বক্তব্যে তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ট্রাক প্রতিকে ভোট প্রার্থনা করেন।


উপজেলার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় হান্ডিয়াল ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ মোঃ গোলজার হোসেন, কে,এম জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলবার হোসেন, চাটমোহর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, ছাইকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হান্ডিয়াল শাখার সভাপতি এস.এম আব্দুল মাজেদ জিহাদী। এ সময় উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা মিছিল নিয়ে পথসভায় যোগদেন।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর