মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরে প্রথমআলো বন্ধুসভার কমিটি গঠন – সভাপতি মাহবুব, সম্পাদক সুজন

নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

“ভালোর সাথে আলোর পথে” স্লোগান কে সামনে নিয়ে এগিয়ে যাওয়া অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রথমআলো বন্ধুসভা নাটোর জেলার কমিটি গঠন হয়েছে। সোমবার নাটোরের দিঘাপতিয়ার ধূপছায়া রির্সোটে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাহবুব রহমানকে সভাপতি,সুজন কুমার শীলকে সাধারণ সম্পাদক ও মিন্নান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৪ সালের ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় নাটোর বন্ধুসভার উপদেষ্টা এ্যাডভোকেট মুক্তার হোসেন বলেন, বন্ধুসভা একটি আনন্দের জায়গা। এই সংগঠনের সদস্যরা আনন্দ করতে করতে মানুষের উপকার করে,দেশকে সুন্দর করতে কাজ করে। এখানে কোনো হিংসা নেই,দাম্ভিকতা নেই। এখানে ছোট বড় সবাই বন্ধু। এজন্যই এই সংগঠনের নাম বন্ধুসভা।
নাটোর বন্ধুসভার উপদেষ্টা প্রভাষক সেলিম রেজা বলেন, মানুষ মানুষের জন্য। পৃথিবীতে আমাদের এমন কিছু করে যেতে হবে যাতে মৃত্যুর ১ বছর আমাদের সবাই ভুলে না যায়। তিনি নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে সুন্দর দেশ গড়তে একসাথে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রথমআলোর নাটোর প্রতিনিধি এ্যাডভোকেট মুক্তার হোসেন,নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের প্রভাষক সেলিম রেজা, বন্ধুসভার সাবেক সভাপতি আব্দুল কাদের সজল,যুগান্তর পত্রিকার সিংড়া প্রতিনিধি সাইফুল ইসলাম,ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য বন্ধুসভার সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর