মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কোরআনের হাফেজ হলেন আশরাফুল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ১০:০১ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে কোরআনের হাফেজ হয়েছে মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী (১৬) নামের এক মাদ্রাসার ছাত্র। সে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব নূর-মহল্লার মো. মুশফিকুর রহমান মিশনের ছেলে। মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী সাড়া ইউনিয়নের ইলশামারী চৌধুরী পাড়ার হিদায়াতুন নূর হাফিজিয়া মাদ্রাসা ও আবাসিক হিফজ বিভাগের ছাত্র। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হিদায়াতুন নূর হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক ভাবে পাগড়ি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে ওই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে। মাদরাসা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান আনিছ। হিদায়াতুন নূর হাফিজিয়া মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম জিহাদ বলেন, মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী অসম্ভব একজন মেধাবী ছাত্র। এমন মেধা সবার হয় না। তিনি আরো বলেন, মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী প্রতিদিন ১০ ঘণ্টা পরিশ্রম করে পড়াশোনা করেছেন আমাদের এই মাদরাসায়। মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর বাবা মো. মুশফিকুর রহমান মিশন বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবাণীতে আমার ছেলে (১৬) বছর বয়সে  দিনে কোরআনে হাফেজ হয়েছে আমি খুব খুশি এবং আনন্দিত। এ জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি সেই সাথে আমার ছেলে মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এবিষয়ে মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর কাছে তার নিজের অনুভূতিটা জানতে চাইলে তিনি বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানিতে এবং মোহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম জিহাদ হুজুরের দোয়া ও সহযোগিতা ও আপনাদের ভালোবাসায় আজ আমি কোরআনের হাফেজ হয়েছি। হিদায়াতুন নূর হাফিজিয়া মাদরাসা কমিটির পরিচালক মো. আশরাফুজ্জামান বলেন, অভিজ্ঞ শিক্ষকদের  দ্বারা এই মাদরাসা সুনামের সঙ্গে শিক্ষাথীদের আন্তরিকতার সঙ্গে আলেমে শিক্ষা দেওয়া হচ্ছে। হিদায়াতুন নূর হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর