মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে ট্রাক প্রতীকের পাঁচটি মোটরসাইকেল ভাংচুর,আহত-৫

নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতীকের সমর্থকের পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ী ঈদগাঁহে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, জোনাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম হোসেন,উপজেলার চামটা সিটগাড়ী গ্রামের জব্বার ফকিরের ছেলে জসিম উদ্দিন (৩২), বাহাদুর আলীর ছেলে আশরাফ আলী (৩৪), বর্ণী গ্রামের মৃত উকিল শেখের ছেলে রুবেল হোসেন (৩০) ও চামটা সরকার পাড়া গ্রামে মৃত ময়েন উদ্দিনের ছেলে শামিম হোসেন (৩৬)।
সাবেক জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-৪ আসনের ট্রাক প্রতিকের প্রার্থী ও নাটোর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী সমর্থক। আমিসহ কয়েকজর কচুগাড়ী গ্রামে ইসলামী জালসায় অতিথি হিসেবে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পক্ষ থেকে গিয়েছিলাম। ইসলামী জালসা থেকে ফেরার পথে কচুগড়ী ঈদগাঁহ এলাকায় পৌছালে নৌকা প্রতিকের কর্মী সমর্থক গুরুদাসপুর ধারাবাড়িষা গ্রামের হাবিব মন্ডল (৩২) জোনাইল ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল রানা পটু (৪০), কচুগাড়ী গ্রামে বিপুল হোসেন (৩৫) ফরহাদ আলী (৩৮) ও অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জন আমাদের উপর হামলা করে পাঁচটি মোটরসাইকেল ভাঙ্চুর করে। বাধা দিতে গেলে আমাদের চারজনকে পিটিয়ে আহত করে।
অভিযুক্ত সোহেল রানা পটু বলেন, আমি নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে নৌকার প্রচারনার কাজে ছিলাম। যার ছবি এবং ভিডিও আমার কাছে আছে। তারা নিজেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
সহাকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল বলেন, সহকারী কমিশনার ভুমি ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর