মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৯:১৩ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩৮ বছর। শনিবার (৩০ডিসেম্বর) সকালে ভাঙ্গুড়া পৌর এলাকার বড়ালব্রীজ স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে যানা গেছে।

জানা যায়, ঢাকা-রাজশাহী রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনের পশ্চিমে রেলব্রীজ হতে ২শ গজ দুরে সকাল ১০ টার দিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির খ-িত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানালে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থানে অফিসার পাঠিয়ে লাশ সিরাজগঞ্জ জি আর পি থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩৮ বছর। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর