মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:৩০ অপরাহ্ন

পাবনা চাটমোহরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের মো. নাইম হোসেনের স্ত্রী স্বপ্না খাতুন (২৪ ) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ধানের গুড়া বিক্রি করাকে কেন্দ্র করে এ দিন দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিকেলে স্বামী নাইম তার চায়ের দোকানে চলে গেলে স্বপ্না সবার অগচরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোজাখুজি করে না পেয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ৫ বছর আগে নাইমের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। তাদের ২ বছর বয়সী একটি সন্তন রয়েছে।

চাটমোহর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর