সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আফিয়া খাতুন( ৫)। সে উপজেলার ছাইকোলা ইউনিয়নে কুকড়াগাড়ি গ্রামের শামীম হোসেনের মেয়ে।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাটমোহর ছাইকোলা সড়কের কুকড়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাটমোহর-সাইকোলা সড়কের কুকড়াগাড়ি এলাকা আফিয়া নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এমন সময় ছাইকোলা থেকে চাটমোহর গামী মাইক্রো গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসি গাড়ি ড্রাইভার ছোটনকে গাড়িসহ আটক করে পুলিশে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা জানান, গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর