মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় বাসে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৯:৪২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাঘা-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে সুপার সনি এক্সপ্রেস নামের বাস ও মোটরসাইকেলটি পুড়ে যায়। ওই এলাকার স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায় এই যাত্রীবাহী বাসে। কিন্তু মোটরসাইকেল চালকের কোনো খোঁজ নেই। ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যারহাউসের ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, বাসে অগ্নিকাণ্ডের ঘটনা সোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং আমরা এসে কাউকে আহত অবস্থায়ও পাইনি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর