মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় সকাল সন্ধ্যা অবরোধের সমর্থনে ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন

পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। রবিবার সকাল ৯টায় পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সিঙ্গা মেরিল বাইপাস থেকে বের হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক পদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, এটা শুধু এককভাবে রাজনৈতিক দলগুলোর সমস্যা নয়, সমগ্র দেশ ও জাতির সমস্যা। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবিলা করতে হবে। অন্যথায় এ ধরনের অন্যায়-অবিচার সমাজকে গৃহযুদ্ধ বা রক্তপাতের দিকে ঠেলে দেবে।
ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলবে। এতে দেশ ও জনগণ উপকৃত হবে না। বরং এই হঠকারী ভাগাভাগির নির্বাচনের কারণে দেশ ও জনগণ এক গভীর সংকটে পড়বে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর