মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাজপাড়ায় গালিবের বিশাল নির্বাচনী জনসভা 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকার বিজয় নিশ্চিত করতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৪ ডিসেম্বর) বিকালে মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পারখিদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব।
মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান সভাপতিত্ব এসময় বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, সহসভাপতি মোবারক হোসন পান্না, সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান ও চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, মাজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু,  দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার,  সাধারন সম্পাদক আসাফউদ্দৌলা প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, উক্ত নির্বাচনী জনসভায় মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর