মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জীবনের শেষ ভোট চাইলেন নৌকার প্রার্থী মকবুল হোসেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

পাবনা-৩ আসনের নৌকার প্রার্থী মকবুল হোসেন এমপি বলেছেন, আমার জীবনের শেষ নির্বাচন এটা। এর আগে পরপর তিনবার এমপি নির্বাচিত হয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এবার প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন এটা আমার পাওয়া। এটা আমার দোষের কিছু নয়।

তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছে গত ১৫ বছরের ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে জীবনের শেষ নির্বাচনে শেষ সুযোগ দাবী করে নৌকায় ভোট চান তিনি। বলেন, আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যেতে পারবো।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে পাবনার চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ মাঠে চাটমোহর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, চাটমোহর পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন প্রমুখ।

বর্ধিত সভায় এই আসনের তিন উপজেলার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর