মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জামালপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

জামালপুর ১২ বছর বয়সী মেয়েকে একাধিক বার ধর্ষণ করেছেন তার বাবা- এমন একটি অভিযোগ নিয়ে থানায় যান মা। সেই অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জামালপুর পৌর এলাকার চন্দ্রা গ্রামে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাবা কবির শেখ কফিলকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নির্যাতনের শিকার ওই শিশুর মা মনি বেগম জানান, স্বামী কবির শেখ কফিলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাছাড়া কফিলের প্রথম স্ত্রীর আরো দুইটি মেয়ে রয়েছে, তারা বিবাহিত। তাদের ১২ বছর বয়সী মেয়ে পার্শবর্তী শেরপুর সদর উপজেলার জংগলদী গ্রামের নানা বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে। নানা বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে এলেই চলতে থাকে ধর্ষণ। কখনো কখনো নানা বাড়িতে গিয়েও ধর্ষণ করতেন বাবা। গত ৬ মাস আগে বিষয়টি টের পান মা মনি বেগম। বিষয়টি নিয়ে মুখ খোলায় স্ত্রীকে মারধর করে ও হত্যার হুমকি দেন স্বামী কফিল। কিন্তু বাধার মুখেও ক্রমাগত ধর্ষণ চলতে থাকায় গত সোমবার রাতে নির্যাতনের শিকার ওই মেয়েসহ এক বছর বয়সী আরেক মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান মা মনি বেগম। পরে মঙ্গলবার সকালে জামালপুর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন তিনি। জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, মঙ্গলবার সকালে কবির শেখের বিরুদ্ধে তার ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ পেয়েই তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটির বাবাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় আসামি কবির শেখ কফিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর