মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চুরি করা তাদের পেশা, অভিযোগের এক ঘণ্টাপর দুইজন গ্রেফতার

মুহাইমিনুল ইসলাম হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মাইজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভ‚ঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মাদারিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মাইজবাড়ী গ্রামের সোবাহান (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বুধবার রাতের কোন সময় উপজেলার মাইজবাড়ী একটি দোকানের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা চুরি করে গ্রেফতারকৃতরা। সকালে দোকানে গিয়ে চুরির ঘটনাটি দোকান মালিক জুব্বার জানতে পারেন। পরে থানায় অভিযোগ দায়ের করার পর অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে নাজমুল মাদকসেবী বলে স্থানীয়রা জানান।’

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, ‘দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। চুরির ২৩ হাজার টাকার মধ্যে ২২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেটি তদন্ত চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর