মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়াতে সুশাসন ও সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি -পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, নাটোর জেলা আ.লীগের সহ-সভাপতি এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে নাটোর-৩ আসনের আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আপনারা জানেন, ১৫ বছর আগে আমাদের চলনবিলের সাধারণ হিন্দু স¤প্রদায় ও সংখ্যালঘুদের উপর কি অত্যাচার হয়েছে, এমনকি অত্যাচার চাঁদাবাজি করে আবার ভুক্তভোগীদের উপরেই মামলা করা হয়েছিলো। সেই দূরাবস্থা দূর করে আমরা আমাদের প্রাণের সিংড়াতে সুশাসন ও সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পেরেছি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের বড়গাছা গোয়াল গাড়ি শ্মশান এর কীর্তনে উপস্থিত হয়ে এসব বলেন তিনি।

পলক বলেন, আপনারা অতীতে যেভাবে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছিলেন, একইভাবে আগামী নির্বাচনেও নৌকা প্রতীক ও আপনাদের সন্তান পলকের উপর আস্থা রাখুন। আপনাদের বিপদে রেখে আমি কখনো দূরে থাকিনি, যেকোন পরিস্থিতিতে আপনাদের সাথে ছিলাম, আছি এবং আমৃত্যু যেন আপনাদের মাঝে থেকেই আপনাদের জন্য কাজ করতে পারি সেই দোয়া করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ৪০০ কিলোমিটার পাকা রাস্তা, ৩৫০ কিলোমিটার খাল খনন, স্কুল-কলেজ, বিদ্যুৎ দিয়েছেন। আমাদের তরুণদের কর্মসংস্থানের জন্য হাইটেক পার্ক ও শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার দিয়েছেন। তারপরও করোনা ও বৈশ্বিক সংকটের জন্য আমাদের কিছু কাজ অসম্পন্ন রয়ে গেছে। আমি আপনাদের কাছে আর কিছু সময় ও সমর্থন চাই, অসম্পন্ন কাজগুলো শেষ করে নান্দনিক মানবিক স্মার্ট সিংড়া গড়ে তুলতে আপনাদেরকে পাশে চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর