মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাসের বিশাল নির্বাচনী পথসভা

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন

পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাসের নির্বাচনী পথসভা মঙ্গলবার(১৯ ডিসেম্বর) বিকালে দাশুড়িয়া ইউনিয়নের গোয়ালবাথান ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ( ঈগল মার্কা)। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদভা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক ইলিয়াস সাত্তার মেম্বার,
 মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, জাসদ সভাপতি আটঘরিয়া উপজেলা শাখার আব্দুল জলিল, কৃষক লীগের আহবায়ক মাজপাড়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মতিন মাস্টার, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা,  আটঘরিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল প্রমুখ।
এ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস  আজ মঙ্গলবার গোয়াল বাথান এলাকায় ভোট চাওয়ার মধ্য দিয়ে শুরু করেন ভোটের প্রচারণা।
তিনি দাশুড়িয়া, মুলাডুলি, আটঘরিয়া, চাঁদভা,সহ বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালান তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে গণসংযোগ করেন তিনি। এসময় পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটার সমর্থকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর