মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু করলেন এমপি প্রিন্স

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নিজ এলাকা দিয়েই আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু করলেন পাবনা সদর আসনের নৌকার কান্ডারি গোলাম ফারুক প্রিন্স। গতকাল সোমবার প্রতীক বরাদ্দ পাবার মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা। সকল প্রার্থীই প্রস্তুত প্রচারণার মধ্য দিয়ে ভোট যুদ্ধে নিজেকে বিজয়ী করতে। ইতিমধ্যেই ছাপা ও টাঙানো হয়েছে পোস্টার। পাবনা সদর আসনেও একই চিত্র। এ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নিজ এলাকা দিয়েই শুরু করেছেন ভোট চাওয়া। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনা পৌর এলাকার ১নং ওয়ার্ড গোবিন্দা ও পৈলানপুরসহ আশেপাশের কয়েকটি মহল্লার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে জনসংযোগ করেন তিনি। এসময় পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটার সমর্থকরা। একইসাথে ভোট দেবার মধ্য দিয়ে ভোট যুদ্ধে প্রিন্স এমপির পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর