মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, নাটোর-৩ (সিংড়া) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে প্রতিপালনের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বিভিন্ন স্থান হতে নির্বাচন সংশ্লিষ্ট অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেন এবং উপস্থিত জনসাধারণকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করেন। একই সাথে নির্বাচনকালীন সময়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই মাঠে নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা সবগুলো অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করেছি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবেনা। এসময় সিংড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর