মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় অবরোধের সমর্থনে ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ন

পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১১তম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বুধবার সকাল সাড়ে ৮টায় পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সিঙ্গা মেরিল বাইপাস থেকে বের হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক পদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “দলীয় কর্মসূচি সফল করতে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়, যারা দেশের গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর