মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

চলনবিলের জলজ জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবীতে সভা

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

চলনবিলের জলজ জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিলচলন ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টারের আয়োজনে শনিবার বেলা ১২টায় গুরুদাসপুর থানার মোড় শাপলা চত্বরে মানববন্ধন ও র‌্যালী শেষে চলনবিল প্রেসক্লাবে ওই আলোচনা সভা হয়।

বিডিএসসি’র নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, অধ্যক্ষ জালাল উদ্দিন, অধ্যক্ষ আবু সাইদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ও ডা. এমএ রউফ, সাংবাদিক এমদাদুল হক, আরডিও’র নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর