মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে ইয়াবা ও হিরোইন ব্যবসায়ী বোরকি বাবু ও রুনুর খুঁটির জোর কোথায়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ঈশ্বরদীকে বলা হয় পাবনা জেলার প্রাণ কেন্দ্র। অর্থনীতির দিক থেকে অনেক এগিয়ে এই উপজেলা। উপজেলার সদরে ক্রমগত বেড়েছে মাদকের ভয়াবহতা। মাদকের ভয়াল থাবায় নষ্ঠ হচ্ছে যুব সমাজ। পৌর শহরের বাবুপাড়, ব্লাকপাড়া, ফতেমোহাম্মদপুর, লোকোসেট পানির টাংকি মোড়, লোকোসেট ফুটবল মাঠ, লোকোসেট বেলতলা মোড়, বেনারসী পল্লী, লোকোসেট বেলতলা মোড়, বড়ই বাগান, লোকোসেট কলা বাগান, নিউ কলোনির তিনতলা , ডায়াবেটিস হাসপাতাল এলাকা সহ বিভিন্ন ওয়ার্ডে, এবং উপজেলার প্রতন্ত গ্রামে আবারো নতুন করে খুলতে শুরু করেছে মাদকের বাজার। খোঁজ নিয়ে জানা গেছে এ সমস্ত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হিরোইন সহ ইন্ডিয়ান নামী দামী ব্র্যান্ডের আরো অনেকনাম না জানা মাদক। আর এ সমস্ত মরণ নেশা মাদকের কবলে পড়ে ধবংস হতে চলেছে এলাকার যুব সমাজ। যুব সমাজে নেমে এসেছে নৈতিক অবক্ষয়। অনেক মাদক সেবীরা মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে লিপ্ত হতে চলেছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মত বিভিন্ন অপরাধ মুলক কাজে। এতে করে বাড়তে শুরু করেছে নানা অপরাধ প্রবনতা। মাদকের টাকার জন্য অনেকেই আবার মা বাবার সাথে করছে অমানবিক ব্যবহার। কেহ কেহ আবার মা বাবাকে করছে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চিত ও নির্যাতন। লোক লজ্জার ভয়ে অনেক মা বাবাই নীরবে সহ্য করে যাচ্ছে মাদকসেবী সন্তানের এমন অমানবিক অত্যাচার নির্যাতন। এর মধ্যে মাদকের সর্গরাজ্য পরিণত হয়েছে বাবুপাড়া, ব্লাকপাড়া, লোকোসেট, তিনতলা, শৈলপাড়ার দুই লাইনের মাঝে, বেনারসি পল্লী এলাকা, লোকোসেট টাংকির মোড় এলাকা, নিউ কলোনি এলাকা সহ বিভিন্ন গ্রাম গঞ্জে এখন বখাটে যুবকেরা মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছে। এসব এলাকার মধ্যে সব থেকে দুটি এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে, ব্ল্যাকপাড়া এবং ফতেমোহাম্মদপুর লোকোসেট এলাকা। এসব এলাকায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দেখা যায়, বখাটে যুবকদের আনাগোনা। মাদকদ্রব্য নিয়ে চলাচল করলেও পুলিশের তেমন কোন টহল দেখা যায়না। সেই কারনে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি ও সেবন করে চলেছে। খোজ নিয়ে জানা যায়, নিউ কলোনির মোঃ নূরুর ছেলে মোঃ উজ্জ্বল, মোঃ কাশিরাম এর ছেলে মোঃ সাগর হোসেন, লোকোসেট ফুটবল মাঠ এলাকার, মৃত পিয়ারুরের ছেলে মোঃ নাদিম, মোঃ নেংরা সোহেল, রহিমপুর ১২ কোয়াটার এলাকার মোঃ আসলাম খান এর ছেলে মোঃ ইকরাম হোসেন, লোকোসেট এলাকার মৃত কামরুদ্দিনের ছেলে মোঃ গুড্ডু হোসেন, ব্লাকপাড়া এলাকার মোঃ বোরকি বাবু, বোরকি বাবুর ছেলে মোঃ সুমন হোসেন, বোরকি বাবুর স্ত্রী মোছা: বাঁচা বেগম, লোকোসেট বিহারী বাজার এলাকার মোঃ রুনু হোসেন, আমবাগান ফেরদৌস কলোনী এলাকার মোঃ বুলবুল, ডায়াবেটিস হাসপাতাল এলাকার নুরু মিয়ার মেয়ে মোছাঃ রোজিনা বেগম সহ আরো অনেকে। এরা সকলেই মাদক ব্যবসায়ী। এবং একাধিক মামলার আসামি ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর