মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

স্বামির ঘর বাড়িতে নিজ হাতে আগুন দিল স্ত্রী

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৭:০৩ অপরাহ্ন

দাম্পত্য কলহের জের ধরে পাবনা চাটমোহর উপজেলার হরিপুরে নিজ সংসারে আগুন লাগিয়ে দিল স্ত্রী।গত (৫ ডিসেম্বর) মঙ্গলবার চাটমোহর হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ইয়াছিন আলীর(৩৫) বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায় স্ত্রী শিল্পী
খাতুনের (২৫) সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিলো তাদের। এই জের ধরে গত মঙ্গলবার স্ত্রী শিল্পী খাতুন ঘরের দামি জিনিসপত্রগুলো বের করে নেওয়ার পরে নিজ হাতে আগুন ধরিয়ে দেয়। থাকার ঘরের পাটখড়ির বেড়া থেকে আগুনের সুত্রপাত হয়।পরে আস্তে আস্তে তা গোটা বাড়িতে ছড়িয়ে পরলে প্রতিবেশিদের নজরে আসে। সঙ্গে সঙ্গে উপস্থিত এলাকাবাসিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়িটির ভিটা-মাটি বাদ দিয়ে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরে সেখানে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ অনেকেই পরিদর্শন করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে কি না তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর