মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাপাহারে বসবাস করায় মারধর ও গুমের শিকার বৃদ্ধ

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
smart

নওগাঁর সাপাহারে  বসবাস করায় মারধর ও গুমের শিকার  নিয়ামতপুরে আহম্মেদ আলী নামে এক বৃদ্ধ কৃষক। মারধর করে নগদ টাকা লুট ও গুম করেছে তারই আপন ছেলে,মেয়ে ও জামাই।
গত শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে নিয়ামতপুর উপজেলার চৌপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরব দীর্ঘদিন ছিলেন আহম্মেদ আলি, সেখান থেকে ফেরার এক বছর পর সাপাহারে পাহাড়ি পুকুর গ্রামে এক মেয়েকে বিয়ে করে সাপাহার সদরে ভাড়া বাসা নিয়ে বসবাস করতে থাকে  ওই বৃদ্ধ।
এ ঘটনার পর আহম্মেদ আলীর স্ত্রী রোকেয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের বগধন গ্রামের আহম্মেদ আলীর ছেলে আনারুল ইসলাম, বিউটি ও নাগিস এবং একই গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে আলাল উদ্দীন।
থানা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বরের আহম্মেদ আলী ধান বিক্রি করার উদ্দেশ্য চৌপুকুরিয়া গ্রামে জনৈক সাইফুল ইসলামের ধানের আড়ৎ ঘরে যায়। ধান বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আড়ৎ থেকে বের হলে রাস্তা পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে ৫৩ হাজার ৫০০ টাকা লুটে নেয়।  মারধর ও টাকা লুট করে ছেলে মেয়ে মিলে বাবাকে জোরপূর্বক তাদের বাড়ি নিয়ে যায়। এখন আহম্মেদ আলী নিখোঁজ আছে।
আহম্মেদ আলীর স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমার স্বামী ধান বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে। তারা পথরোধ ও এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত আমার স্বামী নিখোঁজ রয়েছে। আমার স্বামীকে উদ্ধার সহ আমি এই ঘটনার সুবিচার চায়।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর