বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সংসদ সদস্য প্রার্থীর কাছে টাকা দাবী গ্রেপ্তার-১

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারনার অভিযোগে রিপন খন্দকার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর পুনে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে সংসদ সদস্য প্রার্থী জাহানারা বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সাইবার নিরাপত্তা আইন মামলা করেন। রিপন খন্দকার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মৃত কুদ্দুস খন্দকারের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে জাহানারা বেগম সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার রাতে নির্বাচন অফিসের লোক পরিচয় দিয়ে রিপন খন্দকার সাংসদ প্রার্থীকে জানায় তার মনোনয়ন পত্র কিছু ভুল আছে, সংশোধন করতে হবে, এজন্য কিছু টাকা দিতে হবে। সংসদ সদস্য প্রার্থীর সন্দেহ হলে ফোন করে তার পরিচয় সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার এক পর্যায় বুঝতে পারেন তার সাথে প্রতারণা করা হচ্ছে। এরপর সংসদ সদস্য প্রার্থীর ছেলে বড়াইগ্রাম থানায় মামলা করলে অভিযান চালিয়ে রিপন খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় রিপন খন্দকারের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি বাটুন মোবাইল ও ১ টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ৫দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর