মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় পলক-শফিকসহ ১২ জনের মনোনয়নপত্র দাখিল

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আ.লীগ মনোনীত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও সদ্য পদত্যাগকারী সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

পলক-শফিক ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, সিংড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নাটোর জেলার অর্থ সম্পাদক রুস্তম আলী, জাকের পার্টির নাটোর জেলার মহিলা সভানেত্রী রাকিবা হক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সদস্য আলতাফ হোসেন, বিকল্পধারা বাংলাদেশ সিংড়া উপজেলার আহŸায়ক আনোয়ার হোসেন এবং তৃণমুল বিএনপির আবুল কালাম আজাদ ও বাংলাদেশ কংগ্রেসের মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিরুল ইসলাম।

সদ্য পদত্যাগকারী সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, দলীয়ভাবে উন্মুক্ত করে দেওয়ায় তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। সিংড়ার জনগণের ভালোবাসায় একবার উপজেলা ভাইস চেয়ারম্যান, দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালন করেছি। দলে আমার কোনো পদ-পদবি নাই। সিংড়ার জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি এবার বঞ্চিত মানুষের আশার প্রতিফলন ঘটবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

আ.লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আগামীতে নান্দনিক, আধুনিক এবং স্মার্ট সিংড়া গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর