মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কর্মীদের তোলা টাকায় মনোনয়ন ফরম কিনে জমা দিলেন প্রার্থী

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

আ.লীগের দলীয় মনোনয়ন না পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন সিংড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এসময় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার দাবি তুলেন তার কর্মী-সমর্থক ও ভোটাররা। তিনি নির্বাচনে অনীহা প্রকাশ করলে কর্মীরা এক’শ, দুই’শ, পাঁচ’শ টাকা করে ৭২ হাজার টাকা তুলেন এবং সঙ্গে সঙ্গে মনোনয়ন ফরম কিনেন।
মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় সিংড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহমুদা খাতুনের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, পৌর আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা আ.লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক খ.ম মশিউর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
এ আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। দলীয় মনোনয়ন না পেয়ে বুধবার (২৯ নভেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শফিকুল ইসলাম।
প্রসঙ্গত, শফিকুল ইসলাম সিংড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ১৯৯৬ সালে সিংড়া সরকারি গোল-ই আফরোজ কলেজ ছাত্রলীগের সভাপতি ও ১৯৯৮ সালে একই কলেজের ভিপি নির্বাচিত হন তিনি। ২০০৯ সালে সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর টানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর