মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার আশায় পদত্যাগ করলেন পাবনার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন করেছেন আব্দুল হামিদ মাস্টার।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সচিব পদত্যাগপত্রটি গ্রহণ করেন এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।

এর আগে সোমবার বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, পাবনা-৩ আসনের জন্য সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার মহোদয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সেই সঙ্গে পদত্যাগও করেছেন। মঙ্গলবার কাগজ হাতে পেয়েছি।

 

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, ভোটারদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছি।

তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগও রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সবাই মিলে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করতে চাই বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর