মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নান্দাইলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি তুহিনের মনোনয়নপত্র দাখিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে এবার নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বুধবার (২৯ নভেম্বর) আওয়ামীলীগ থেকে নির্বাচিত দুইবারের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন মনোনয়নপত্র দাখিল করেছেন। আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন না পাওয়ায় দলীয় নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সোমবার ঢাকা থেকে নান্দাইল এলে রাত ৯টার দিকে তুহিনের নিজ বাসভবনে নেতাকর্মীদের ঢল নামে। এমপি তুহিন ২০১৪ ও ২০১৮ সনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। কিন্তু এবার উপজেলা আ.লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকার মনোনয়ন পান। তবে আওয়ামী লীগ সরকারের বর্তমান সিংহভাগ উন্নয়ন আমলের দুই বারের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়ন চষে বেরিয়েছেন এবং নান্দাইলে ব্যাপক উন্নয়ন করেছেন। এ বিষয়ে এমপি আনোয়ারুল আবেদিন বলেন, আমার সমর্থিত জনপ্রতিনিধি ও সাধারণ জনতার অনুরোধ উপো করতে না পেরেই শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছি। উল্লেখ্য, আজ বুধবার পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ৮জন প্রার্থী সরকারী মনোনয়ন ফরম গ্রহন করেছেন। এর মাঝে আনোয়ারুল আবেদীন খান তুহিনের ফরম জমা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর