মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনা-৪ আসনে গালিব নৌকার মনোনয়ন পাওয়ার একদন্ত আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ন

প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব পাবনার-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নৌকার মনোনয়ন পাওয়ায় একদন্তে  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেএমডি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক  ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদারের নেতৃত্বে রবিবার(২৬ নভেম্বর)  সন্ধ্যায় একদন্ত ক্লাব থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাব প্রাঙ্গণে এসে নেতা কর্মীদের মিষ্টি বিতরণ করা হয়।
এসময় একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল,  আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান,  আব্দুল খালেক,  রাজীব সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার জানান,  ভূমিমন্ত্রীর ছেলে গালিবুর রহমান শরীফ গালিবকে নৌকার মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এই আসন থেকে গালিবকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর