বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বিউটির মাথাগোঁজার ঠাঁই করে দিল ‘ইচ্ছে পূরণ’

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

প্নপূরণ হলো বিউটি খাতুনের। অভাবের সংসার তার।স্বামী আজিজুল হক দিনমজুরের কাজ করেন। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে যেখানে সংসার চালানো দায়, সেখানে ভাঙ্গা চালা-ভাঙ্গা বেড়া মেরামত করা দুরুহ।

সেই অসহায় বিউটিকে নতুন একটি ঘর উপহার দিয়েছেন চিকিৎসক আমিরুল ইসলাম সাগর। বিউটি নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর মোল্লাবাজার এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুরে বিউটির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন গুরুদাসপুর পৌর সদরের হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম। এসময় ইচ্ছে পূরণ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিউটি ও তার পরিবার।

বিউটি (২৮) বলেন, বাঁশের বেড়ার ভাঙ্গা ছাপড়া ঘরে স্বামী নিয়ে বসবাস করতেন। বৃষ্টি এলে টিনের ছিদ্র দিয়ে পানি পড়তো। স্বামী দিনমজুরী করে যা আয় করেন, তা দিয়ে তিন ছেলে মেয়ের লেখাপড়ার খরচ এবং সংসার চালানো কঠিন হয়। এ কারণে ভাঙ্গা ঘরটি ঠিক করাতে পারেননি তারা। তবে চিকিৎসক আমিরুল ইসলামের দেওয়া উপহারের দুইকক্ষ বিশিষ্ট নতুন ঘর পেয়ে তারা মাথাগোঁজার নিরাপদ ঠাঁই পেলেন।

জানতে চাইলে চিকিৎসক আমিরুল ইসলাম সাগর বলেন, ‘ইচ্ছে পূরণ টিমে’র মাধ্যমে বিউটিকে তিনি নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। এটি তাদের ‘ইচ্ছে পূরণ টিমে’র চতুর্থতম উপহার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইচ্ছে পূরণ টিমের কাজ। এভাবেই তারা আমৃত্যু অসহায়-দুস্থ্যদের পাশে থাকতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর