বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৭:৩০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমান করা হয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আজ সকালে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে হাইকোর্টে হাজির করা হয়। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপনা করা হয়। এর আগে সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার  করে র‍্যাব। রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করার কথা জানায় র‍্যাব। নির্দেশ অমান্য করে আদালতে হাজির না হওয়ায় হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি বলেন, বিচারককে নিয়ে কটুক্তি ও আদালত অবমাননার মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব হাইকোর্টের বিচারপতি মো.আখতারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছিলেন। যিনি নিম্ন আদালতের বিচারক থাকার সময় খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর