মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় সোমবার (২০ নভেম্বর) ভোর রাতে টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের ভেড়ামারা এলাকায় সড়কে গাড়ি আটকে ডাকাতিকালে সংঘবদ্ধ ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ধারালো অস্ত্র ও বড় একটি দড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাঘাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের হাশেম আলী, রাশেদুল ইসলাম, লিটন আহমেদ, আলম হোসেন ও বাবু সরকার এবং পাবনার সাথিঁয়া উপজেলার সিলন্দা গ্রামের মনিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আইগবাড়ি শক্তিপুর গ্রামের কলা ব্যবসায়ী চন্দন কুমার দাস একটি পিকআপ গাড়ি নিয়ে মেহেরপুর যাচ্ছিলেন। ডাকাতদলের সদস্যরা দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাকে অনুসরণ করে। ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা বাজারে পৌঁছালে দুটি সিএনজি পিকআপের সামনে গিয়ে পথরোধ করে। মুহুর্তের মধ্যে তারা চালককে আঘাত করে গাড়ি থেকে নামিয়ে দেয়। ডাকাতদল গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসায়ীর টাকার ব্যাগ কেড়ে নেয়। এরপর চালককে পিকআপ থেকে ফেলে দেয়। এ সময় পিকআপটি নিয়ে পালাবার সময় টহলরত পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো: রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর