মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

রফিকুল ইসলাম সজীব, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ২:২২ অপরাহ্ন

পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহীর কমিটি গঠন করা হয়েছে। এতে হিসাব বিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো: নাঈম হাসানকে সভাপতি ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো: শামীম হোসেন কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

১৭ নভেম্বর শুক্রবারে আনন্দমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে চড়ুইভাতি অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব ইব্রাহিম হোসেন মুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত সদস্য অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবনা জেলার শিক্ষার্থীদের মেধাচর্চার মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করেন । তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ শিক্ষার্থীদের জননেত্রী শেখ হাসিনা কে ভোটের মাধ্যমে টানা চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কে অব্যাহত রাখার কথা উল্লেখ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইব্রাহিম হোসেন মুন এর সহধর্মিণী জনাবা আয়েশা সিদ্দিকা শিমুল, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও সাবেক রাবি ছাত্রলীগ নেত্রী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির সাবেক সভাপতি জনাব মো: রকিবুল ইসলাম জয়,সভাপতি বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদ রাজশাহী মহানগর শাখা।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জনাব মনির রুহানি।

শুক্রবার দিনব্যাপী খেলাধুলা,কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়াও, রাবি ছাত্রলীগের ২৬ তম সম্মেলনে পাবনা জেলার শিক্ষার্থী, জাহিদ হাসান সোহাগ ও নাশরাত আর্শীয়ানা ঐশী কে সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মনোনীত হওয়ায় পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিগত কমিটির কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি মো: নাঈম হাসান, সাধারণ সম্পাদক মো:শামীম হোসেন, ও সাংগঠনিক সম্পাদক মো: রাইসুল ইসলাম আকাশ কে সহ ৫৮ জন কে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর