মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনা-৪ ; আ.লীগের মনোনয়ন কিনলেন এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১২:২১ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ ঈশ্বরদী- আটঘরিয়া আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন,পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয় সম্পাদক, এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা। শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি নিজের মনোনয়ন ফরম কিনেছেন। এসময় এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। পাবনা-৪ ঈশ্বরদী- আটঘরিয়া আসনকে পাবনা জেলার মধ্যে মডেল স্মার্ট আসন হিসেবে উপহার দিতে চাই। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে পাবনা-৪ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তৈরি করতে এবং কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিরোধে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে আসছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দেবেন। এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা আরও বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই আমি। পাবনা-৪ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই আমি। দেশের উন্নয়ন হচ্ছে এবং আরও হবে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা আছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। তাই দেশের উন্নয়নে অব্যাহতি রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ হলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর