বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নলডাঙ্গার খাজুরায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা শাখা অফিসের আয়োজনে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার খাজুরা বাজারে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ খাজুরা শাখার আয়োজনে নিজ কার্যলায় চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাজুরা শাখার এজিএম ও ইনচার্জ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে ও মহিষডাঙ্গা উচ্চ বিদ্যালেয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা আল কামাল এস.ভি.পি রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ মডেল শাখা কার্যালয়ের ডিজিএম ও ইনচার্জ  সাব্বির আহমেদ।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিতি ছিলেন, খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, নলডাঙ্গা থানার এ এস আই আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড ইউঃপিঃ সদস্য রইচ উদ্দিন, ইউঃপিঃ সদস্য সাইদুল ইসলাম ও ৩০০ জন সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে সন্ধানী লাইফ ইনসুরেন্সে কোম্পানি লিমিটেড খাজুরা শাখার সদস্যদের মাঝে পুরুষ্কার বিতরণ ও ৬২ জন সদস্যকে ২২ লক্ষ টাকা চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর