বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় পলকের

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন মাঠে ও দুপুর ২টায় সুকাশ ইউনিয়ন পরিষদ মাঠে তিনি এ মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, সহ-সভাপতি মো. খাদেমুল ইসলাম, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন আবু, রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান তপন কুমার সরকার, ইউনিয়ন আ’লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেন প্রমুখ।

পলক বলেন, আমি আপনাদের চাকর, আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আপনারা আমাকে নৌকায় ভোট দিয়েছেন বলে আজ আমি এমপি-মন্ত্রী হয়েছি। আগামী দ্বাদশ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট নৌকায় দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে প্রতিবন্ধীদের জন্য সুরক্ষা আইন করেছেন। তাদের যে অধিকার তা তিনি নিশ্চিত করেছেন। তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে প্রতিবন্ধী ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেছেন। সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে সারাদেশে প্রতিবন্ধীদের কম্পিউটার শিক্ষা প্রদান করা হয়েছে। অনেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন অফিসে চাকরি করছে। এখন কোনো প্রতিবন্ধী পরিবারের বোঝা নয়, তারা এখন পরিবারের দায়িত্ব নিচ্ছে। আগে একজন প্রতিবন্ধী সন্তান জন্ম নিলে মা-বাবা লজ্জা মনে করতেন। প্রধানমন্ত্রী তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর