মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ভেজাল মধু তৈরির অপরাধে দুই সহোদর আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করার অপরাধে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে দুই সহোদর ভাইকে নিজ বাড়ি থেকে আটক করেছে থানা-পুলিশ। আটককৃত আব্দুর রাজ্জাক ইরান (৩৪) ও রমজান আলী(৩০) উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। এসময় ৬৫ কেজি ভেজাল মধু, ৯৭ কেজি চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও মধু তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

জানা গেছে, চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করে আসছিলেন আব্দুর রাজ্জাক ও রমজান আলী। এসব ভেজাল মধু দেশের বিভিন্ন জেলায় তারা বাজারজাত করতো। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো: রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর