বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

গুরুদাসপুরে বিদ্যুৎ গ্রাহকদের সাথে উঠান বৈঠক ও উদ্বুদ্ধকরণ সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

হয়রানীমুক্ত বিদ্যুতের অঙ্গীকার নিয়ে নাটোরের গুরুদাসপুরে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প শীর্ষক উদ্বুদ্ধকরণ ও গ্রাহক নির্বাচন, সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহকদের সাথে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ গুরুদাসপুর জোনাল অফিসের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর জোনাল অফিসের ডিজিএম মো. মমিনুর রহমান বিশ্বাস, এজিএম মো. খোরশেদ আলম, ইন্সপেক্টর এসএম গোলাম কিবরিয়া, অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

ডিজিএম মো. মমিনুর রহমান বিশ্বাস গ্রাহকদের উদ্দেশ্যে বলেন- এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়া, মিটার ও ট্রান্সফরমার চুরি, মিটার টেম্পারিং করা থেকে বিদ্যুৎ গ্রাহকদের বিরত থাকতে হবে। অন্যথায় জেল-জরিমানা করা হচ্ছে। এছাড়াও নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুৎ লাইনের গাছপালা কাটা, সোলার পাম্পে বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি। এসময় উপস্থিত শতাধিক বিদ্যুৎ গ্রাহক নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর