মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় নাশকতা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৪:২৪ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি যুবদল নেতা শামীম আহমেদ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের মো: লোকমান হোসেনের ছেলে ও দুধ ব্যবসায়ী। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি নাশকতা মামলার পলাতক আসামি। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মো: রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি আরো বলেন, গত মাসে থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল। মামলাটি হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক হরতাল ও অবরোধকে কেন্দ্র করে ভাঙ্গুড়া উপজেলায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিএনপি-জামাতের ৩০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর