বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

হরতাল-অবরোধ, নৈরাজ্য-সন্ত্রাস শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না -শফিক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নাটোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের বারে বারে নির্বাচিত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেছেন, হরতাল-অবরোধ, নৈরাজ্য-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।
বর্তমান বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি দেখে বিএনপি-জামায়াত সহ্য করতে পারে না। তাই তারা শেখ হাসিনাকে আঘাত কর‍তে চায়। আন্দোলনের মাধ্যমে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
আ’লীগ নেতা শফিক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়নে বিএনপির সহ্য হয়না। জননেত্রী শেখ হাসিনা এ দেশের ভূমিহীন মানুষদের ঘর দিয়েছেন। শুধু দেশের উন্নয়ন নয়, দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিতে সুযোগ করে দিয়েছেন, বাস্তবায়ন করে যাচ্ছেন।
উপজেলা চেয়ারম্যান শফিক আরও বলেন, ৭১ ও ৭৫ এর পরাজিত শত্রু, ২০০৪ সালে গ্রেনেড হামলা এবং ২০১৩ সালের অগ্নিসন্ত্রাসের বিএনপি-জামায়াত দেশকে আজ পেছনে নিয়ে যেতে আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণকে নিয়ে আমরা এ ষড়যন্ত্র নষ্যাৎ করে দেবো। আগামীকে শেখ হাসিনা পুনরায় সরকার গঠন করে অসমাপ্ত কাজ করবে। জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়ন, অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর