বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় যুবদল নেতা আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

নাটোরের সিংড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব এম এ মালেককে আটক করেছে পুলিশ। সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২রা নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার শেরকোল বাজার থেকে তাকে আটক করা হয়।

তিনি শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের মৃত রেকাত উদ্দিন প্রামাণিকের ছেলে।

এর আগে গত ২৮শে অক্টোবর রাতে সিংড়া থানার উপ-পরিদর্শক রতন রায় বিএনপির ৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ৮জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, যুবদলের এক নেতাকে আটক করা হয়েছে। তাকে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হবে। সিংড়া উপজেলায় আইনশৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর