মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির জেলা কমিটির সহসভাপতি ও আটঘরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ রেজাউল করিম খোকন এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে জাতীয় পার্টি  একদন্ত কার্যালয়ে যোগদানকারীরা হলেন-আটঘরিয়া পৌর সভার ৯ নং ওয়ার্ডের কন্দর্পপুর  গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ আসলাম আলী( পরিবেশ ভাই),
একদন্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারইপাড়া গ্রামের মৃত আব্দুস কুদ্দুস শেখের ছেলে আমিরুল ইসলাম, নিয়ামতপুর নরজান গ্রামের মৃত তাহেম উদ্দিন  শেখ এর ছেলে অবসর প্রাপ্ত সার্জন হাসান রেজাসহ শতাধিক বিভিন্ন দলের নেতা কর্মী এসময় জাতীয় পার্টিতে যোগদান করেন।
এসময় আটঘরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম খোকন বলেন,  আমি পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে প্রতিনিয়তি উঠান বৈঠক ও মতবিনিময় করছি।
আমার দলের নেতাকর্মীদের সাথে সবসময় যোগাযোগ করে আসছি। গত নির্বাচনে আমি এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করেছি।
আমি আশাবাদী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন থেকে আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
উক্ত যোগদান অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর