মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাৎ, স্কুল শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

মো. রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সেই স্কুল শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের নির্দেশ দেন ইউএনও নীলুফা সরকার। জানা গেছে, গত ৬ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা ও যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেজবাউজ্জামান মেজবার। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুুক্ত এই স্কুল শিক্ষিকা। এনিয়ে গত ২২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মেজবা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম জানান, দূত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করে রিপোর্ট জমা দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার বলেন, স্কুল শিক্ষিকা রুমার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেলে উপজেলা প্রশাসন তার যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। উল্লেখ্য, ‘বাগাতিপাড়ায় স্কুল শিক্ষিকার প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর