মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সুজানগরে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:১৫ অপরাহ্ন

স্মার্ট যুব, সমদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন।এ সময় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান,যুব উদ্যোক্তা সাইদুল ইসলাম সাইদ ও সুমাইয়া খাতুন প্রমুখ। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবীর বাবু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান ইসলাম, শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর