মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে মৈত্রী এক্সেপ্রেসে ককটেল নিক্ষেপ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হয়নি। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। এসময় ওই এলাকায় অবরোধের সমর্থনে এলাকায় কিছু যুবক বিক্ষোভ করেন। পরে ঈশ্বরদী লোকোসেড এলাকায় মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল। তিনি বলেন, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এসময় ট্রেনের একটি জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর