বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

নাটোরের সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলামসহ ৫ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক আকতারুজ্জামান বাবুল, কলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল, ইটালী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম।

সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করে। রবিবার দুপুরে তাদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিএনপির আটক ৫জন নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর